Powered By Blogger
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Saturday, 19 June 2021

মহাজীবন


 


সুকান্ত ভট্টাচার্য (1926-1947)

হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক,
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো ।
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা,
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ।

Thursday, 25 February 2021

আলেকজান্ডার বিক্রি করে দাঁতের মাজন




আলেকজান্ডার বিক্রি করে দাঁতের মাজন


কবি: রুদ্রেন্দু সরকার



থাক সমস্ত আকাশ নীল হয়ে।

রামধনুর বর্ণচ্ছটা তোমাদের জন্য তোলা থাক।

চিন্তায় স্বপ্ন কল্পনায়,

আমার ভাতের হাঁড়ি বিষ হয়ে গেছে।


আর তুমি রঙমশালের আলোয়,  

আমার চোখ ধাধিয়োনা।

কত ঘাস আনন্দের অতিশয্যে নুয়ে পড়ে আছে।

কতদিন হলো বেদুইন, 

তোমার ঘোড়ার খুরের শব্দ শুনতে পাইনা। 

জানিনা কোথা দাঁড়িয়ে আছে পথের বাঁকে,

নুব্জ্য হয়ে পয়সা চাইছে প্রতি জনে জনে।


হে রাজকন্যা! 

তুমি রাজার মেয়ে, হাই তুলছ কেন ?

ফিরিঙ্গি মেয়ের মতো তোমার নরম বুক উচু হয়ে থাক।

হিঞ্চে শাকের পৃথিবীকে

একবার প্রাণভরে দেখে নাও।

কান পেতে শোনো

এখানে দাঁড়কাক প্রতিদিন ডাকে

মেরিয়া থেরিয়াসা কিংবা ক্যাথরিন 

ওদের কথা তুমি জানো?


তুমি তো জানোনা,

এখানে সূর্য প্রত্যহ ওঠে,

ফ্রেডারিক কোন এক কারখানার কুলি,

নেপোলিয়ন ট্রাক চালায় খুব জোরে,

আর আলেকজান্ডার, 

আলেকজান্ডার বিক্রি করে 

দাঁতের মাজন, ট্রেনের প্রতিটি কামরায়।

ভুটান ভ্রমণ

ভুটান  বাংলাদেশের প্রতিবেশী দেশ। যাকে ভুস্বর্গ বলা হয়।  বাংলাদেশী নাগরিকের জন্য অন এরাইভাল ভিসা সিস্টেম চালু আছে।   ভুটান ভ্রমণের সবচেয়ে ...